ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কুসুমে SIR হেয়ারিং ঘিরে ক্ষোভ, একই কাতারে সাধারণ মানুষ ও BLO-রা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৭, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*

মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত উত্তর কুসুম অঞ্চলে আজ থেকে শুরু হয়েছে SIR সংক্রান্ত হেয়ারিং। উত্তর কুসুম হাইস্কুলে অনুষ্ঠিত এই হেয়ারিংকে ঘিরে প্রথম দিনেই তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অসন্তোষ। নির্বাচন কমিশনের পরিকল্পিত ও জটিল ব্যবস্থাপনার জেরে সাধারণ নাগরিকদের পাশাপাশি BLO-রাও আজ একই কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে যে ডিজিটাল প্রক্রিয়া চালু করা হয়েছে, তা সাধারণ মানুষের জন্য কার্যত হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই নাগরিকরা বুঝতেই পারছেন না, কোথায় ভুল, কীভাবে সংশোধন করবেন বা কেন বারবার হেয়ারিং-এর মুখোমুখি হতে হচ্ছে। একইভাবে, BLO-রাও স্পষ্ট নির্দেশনার অভাবে চরম চাপের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মানুষ ও কর্মরত BLO-দের পক্ষ থেকে একাধিক দাবি উঠে এসেছে। তাদের বক্তব্য,
প্রথমত, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে চলা এই ডিজিটাল হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, প্রশাসনিক জটিলতা দূর করে SIR প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে।
তৃতীয়ত, কোনো রকম অজুহাত ছাড়াই সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

Don`t copy text!