রিপোর্ট: মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হিন্দু-সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: হারুনুর রশীদ।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় প্রায় ১৫০০ জনের অধিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতিসহ নানা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন, উত্তরবঙ্গের বৈষব সংঘ এর প্রতিষ্ঠাতা শ্যাম কিশোর দাস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব হারুনুর রশীদ বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলনস্থল। আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। আপনাদের অধিকার রক্ষা এবং এই জনপদের সামগ্রিক উন্নয়নে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
সভায় আরো বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি অর্জুন চৌধুরী। কালিনগর হাটপাড়া মন্দির এর সম্পাদক বিধান কর্মকার। বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট এর সদস্য সচিব তরুণ কুমার সাহা, কল্পনা মূরমু, শ্রী রাজন হরিজন, অপূর্ব সরকার সহ বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের মতামত গ্রহণ ও সাংগঠনিক ঐক্য বৃদ্ধি।
সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এবং জনাব হারুনুর রশীদ তা পূরণের আশ্বাস দেন। সভার শেষে এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

