ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীবৃন্দ আয়োজনে তারুণ্যের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৬, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃমিরসরাইয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে “ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের নির্বাচনি ভাবনা ও প্রত্যাশা” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নৈসর্গিক মহামায়া লেকের মনোরম পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী নুরুল আমিন।
মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আশাকাঙ্খা ও প্রত্যাশার একটি বাস্তব প্রতিফলনে পরিণত হয়।
মুক্তমঞ্চে শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট নিজেদের আশা ভরসা, প্রত্যাশা, প্রশ্ন ও ভবিষ্যৎ ভাবনা অকপটে উপস্থাপন করেন। সমসাময়িক সামাজিক, শিক্ষাগত ও নাগরিক নানা সমস্যা আলোচনায় উঠে আসে এবং একটি শিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তরুণ সমাজের শক্তি, সচেতনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতীক। তিনি এই গণ অভ্যুত্থানের শক্তিকে সমুন্নত রেখে বৈষম্যহীন ও নিরাপদ সমাজ নিশ্চিত করার আশ্বাস দেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত মিরসরাই গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Don`t copy text!