ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় জলবায়ু সহনশীল কৃষি চর্চা শিখন বিনিময় ২০২৬ অনুষ্ঠিত।

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ শামীম হাসান সুজন শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় নবপল্লব এর উদ্যোগে আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জলবায়ু সহনশীল কৃষি চর্চা: শিখন বিনিময় ২০২৬ কমিউনিটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই সমাধান, পানি ব্যবস্থাপনা, সবজি চাষ এবং জীবিকা উন্নয়নের নানা উদ্ভাবনী মডেল তুলে ধরা হয়েছে। কেয়ার, ডিএসকে, সিএনআরএস, আইডিই এবং সরকারি বিভাগসমূহের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ কৃষকদের জন্য নতুন জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।নবপল্লব প্রকল্পের সিএমএফ জনাব মোঃ ফজলুল হকের উপস্থাপনায় আমড়াগাছিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ছরোয়ার হোসেন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের রিজওনাল ফাইন্যান্স এবং সাব গ্রান্টস ম্যানেজার জনাব মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহিদ হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান এবং নবপল্লব প্রকল্পের সিনিয়র উপজেলা প্রকল্প কর্মকর্তা ফাতেমা খাতুন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান তিনি সকল স্টল এবং ডেমো পরিদর্শন করে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান এবং সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন নবপল্লব প্রকল্পের সিএমএফ জনাব মোঃ ফজলুল হক।

Don`t copy text!