নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ১৫ই জানুয়ারী বেলা ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
আসন্ন নির্বাচনে পুলিশের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বন্দর থানায় মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন আমাদের বন্দর থানায় কোন মাদক ব্যবসা করতে পারবে না, যদি ব্যবসা করতে হয় অন্য থানা বা জেলায় এলাকায় গিয়ে ব্যবসা করতে হবে। সামনে নির্বাচন সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং এই নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের বাংলাদেশ পুলিশ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান ২৪নং ওয়ার্ডে ও গ্রাম ভিত্তিক ক্রাইম কন্ট্রোল মিডিয়া ( সি সি এম) এর কমিটি গঠন করা হয়েছে আপনারা সকলে নির্বাচনকে সহযোগিতা করবেন। পাশাপাশি এলাকায় অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে ২৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

