শ্রীনগরে আটপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
শ্রীনগরে আটপাড়ায়৪নং ওয়ার্ড বি এন পির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাদ মাগরিব ইউনিয়ন এর দেওপাড়া খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড বি এন পির সভাপতি বাবুল শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃইদ্রিস শেখ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ ১আসনে বি এন পি মনোনীত ধানের শীষ এর প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি মোঃশহিদুল ইসলাম মৃধা,আরো উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল,জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু মোড়ল,
উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা,আহ্বায়ক কমিটির সদস্য মনির তালুকদার,ওয়াসিম আহমেদ,তপন হোসেন মেম্বার ,উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ধলু,ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,
আটপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার হোসেন,বীরতারা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ইস্রাফিল শেখ,৩নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক মাসুদ রানা মোজাম,উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল শুভ,ইউনিয়ন ছাত্রদল ছাত্রদল নেতা রাকিব খান,ইউনিয়ন ছাত্রদলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ আশিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।

