*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
উন্নয়নের সংলাপ কর্মসূচিতে তৃণমূল ব্লক সভাপতি সেলিম লস্কর মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা মনোযোগ দিয়ে শুনলেন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের ২২৯,২৩০,২৩২,২৩৫, ২৩৭ নম্বর বুথে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন পদযাত্রার মাধ্যমে। এদিন মগরাহাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেলিম লস্করের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, যুগদিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি ইউনুস আলী মল্লিক সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অন্যান্য সকল নেতৃত্ব প্রমুখ। মূলত এই দিনে উত্তর যুগদিয়া জামে মসজিদ এর সামনে থেকে কর্মসূচি শুভ আরম্ভ করে,মানুষের দরবারে গিয়ে সমস্যার কথা শোনার পরে মধ্যাহ্নভোজ সারলেন। তারপরে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে তৃতীয় পর্যায়ে পথসভার মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এলাকার সাধারণ মানুষের কাছে। যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের বিএলএ টুদের সংবর্ধনা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানপত্র, উন্নয়নের সংলাপ ডায়েরি, পেন দেওয়া হয়। ব্লক সভাপতি সেলিম লস্কর বলেন, কমবেশি এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় ছোটখাটো সমস্যা আছে, পরবর্তীতে খতিয়ে দেখে সেগুলোও সমস্যা সমাধানের চেষ্টা করব।

