ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ ময়নাল হোসেন চৌধুরী

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

‎জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কারিগরি স্কুল এন্ড কলেজ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ময়নাল হোসেন চৌধুরী।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এ অর্জন নিশ্চিত করা হয়।

‎শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। এর আগেও তিনি জেলা ও উপজেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি জিনোদপুর ইউনিয়নের মালাই গ্রামের চৌধুরী বাড়ীর কৃতি সন্তান।

‎নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা ও পাঠ উপস্থাপনের সক্ষমতার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

‎তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।

Don`t copy text!