ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যুব কার্যক্রমকে গতিশীল করতে লংগদুতে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে লংগদু উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইউনিট লেভেল অফিসার ও নবগঠিত যুব কমিটির সদস্যদের সমন্বয়ে এ সভা সফলভাবে সম্পন্ন হয়।

কার্যক্রমের শুরুতে প্রতিনিধি দল লংগদু উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম, উপজেলা পর্যায়ে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় ইউএনও যুব স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে লংগদু উপজেলার যুব সদস্যদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মঈনুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিট যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, যুব কমিটির প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের প্রধান মোঃ নুরুল আমিন জুবায়েদ এবং প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের প্রধান মোঃ শাকিল। সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা রেড ক্রিসেন্ট টিমের ভারপ্রাপ্ত টিম লিডার মোঃ রফিকুল ইসলাম রনি।

মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ে যুব কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নতুন যুব কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুব সদস্যদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ, সাংগঠনিক সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত যুব সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত করার জন্য গঠনমূলক প্রস্তাবনা দেন। আলোচনায় যুবদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, দুর্যোগকালীন প্রস্তুতি এবং মানবিক সেবামূলক কার্যক্রমে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে প্রতিনিধি দল লংগদু উপজেলা রেড ক্রিসেন্ট অফিস পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা লংগদু উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Don`t copy text!