দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। সে সময় তার পাশে ছিলেন সুযোগ্য সহধর্মিনী সামা নিয়াতুল জান্নাত, উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে এম তৌফিক আজম, কালিহাতী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল সালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সে সময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, মোঃ ইদ্রিস আলী, সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, মোঃ লুৎফর রহমান লেলিন সহ রাজনৈতিক সামাজিক সাংবাদিক বৃন্দ সহ অন্যান্য সুধী বৃন্দ। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১৬ টি দল। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দিতা করেন কালিহাতী পৌরসভা দল ও বাংড়া ইউনিয়ন পরিষদ দল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ ম্যাচে কালিহাতী পৌরসভা দল বিজয় লাভ করে। ম্যাচ পরিচালনা করেন ঘাটাইল উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম। খেলাটি উপভোগ করতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

