ষোলঘরে খালেদা জিয়া’র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বাদ আছর ষোলঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ষোলঘর ইউনিয়ন বি এন পি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ষোলঘর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ আল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রনির সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষে প্রতীকের এমপি পদ প্রার্থী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক রজিন,ষোলঘর ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,বিল্লাল হোসেন মেম্বার,যুবদল নেতা সুমনসহ ষোলঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ।

