ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পোরশায় বিভিন্ন মামলার এক নারীসহ পলাতক ওয়ারেন্টের ৭ জন আসামী আটক

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পোরশায় ওয়ারেন্টমুলে একই পরিবারের এক নারী সহ ৪ জন ও অপর ৩ জন সহ ৭ আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়।

আটকৃতরা হলেন চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান হাবিব, গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান, হাবিবুর রহমান ও সইবুর রহমান।

তাদের সকলের বিরুদ্ধে কোর্টে মামলা রয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নওগাঁ #

Don`t copy text!