ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ’ মনিরকে স্মরণে মেডিকেল কলেজে হল নামকরণের দাবি

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১১, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি মেডিকেল কলেজে ‘শহীদ’ মনির হোসেনের নামে একটি হলের নামকরণসহ তার পরিবারের পুনর্বাসন ও সরকারি চাকরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ চালুর প্রাক্কালে জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়েই রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অথচ দীর্ঘ বছর পার হলেও তার হত্যার বিচার হয়নি, এমনকি তার পরিবার সরকারি কোনো সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে।
সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, সড়ক যোগাযোগ, পর্যটন শিল্প ও সামগ্রিক উন্নয়নের পথে বারবার বাধা সৃষ্টি করছে জেএসএস নামধারী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও তারা শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দিয়ে ভর্তি কার্যক্রমে বাধা দিয়েছিল।
সমাবেশ থেকে পিসিসিপির নেতৃবৃন্দ জোর দাবি জানান—
অবিলম্বে ‘শহীদ’ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে, তার পরিবারকে পুনর্বাসন ও সরকারি চাকরি দিতে হবে, একই ঘটনায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে

Don`t copy text!