ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে মসজিদে এমপ্লিফায়ার মেশিন প্রদান

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১১, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে একটি মসজিদে আধুনিক এমপ্লিফায়ার মেশিন প্রদান করা হয়েছে।

১১ জানুয়ারি (রবিবার ) আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট সাদমান রাফিদ বিন আজম সিএইচটি টাইমস ২৪.কম-এর সাংবাদিক মেহেদী হাসানের হাতে এমপ্লিফায়ার মেশিনটি তুলে দেন।

এ সময় সাংবাদিক মেহেদী হাসান রাঙামাটি সেনা জোনের প্রতি নিজ এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করছে।

তিনি আরও উল্লেখ করেন, এই এমপ্লিফায়ার মেশিনের মাধ্যমে মসজিদের আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে, যা এলাকাবাসীর জন্য বিশেষভাবে উপকারী।

উক্ত অনুষ্ঠানে লেফটেন্যান্ট সাদমান রাফিদ বিন আজম বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে থাকতে বিশ্বাস করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এটাই আমাদের অঙ্গীকার।

Don`t copy text!