মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি, ১০ জানুয়ারি ২০২৬:
রাঙামাটি পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম তদারকির অংশ হিসেবে জেলার চন্দ্রঘোনা থানা, রাজস্থলী থানা ও ফারুয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আজ শনিবার পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট থানা ও ক্যাম্প প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান সংশ্লিষ্ট থানা ও ক্যাম্পের ইনচার্জগণ। এ সময় থানা ও ক্যাম্প পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা ও ক্যাম্পের সার্বিক কার্যক্রম, জনসেবা কার্যক্রম, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। একই সঙ্গে থানা ও ক্যাম্পের ব্যবস্থাপনা আরও আধুনিক ও জনগণবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি বিভিন্ন সংরক্ষিত রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি থানা ও ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব এম সাকের আহমেদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খালেদ হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

