ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রায় ৩০০ গরীব অসহায় দিনমজুর পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসের মতো জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা করা হয়।

৯ জানুয়ারি শুক্রবার বিকালে আলগী বাজার হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা অফিসে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দেওয়ানী ও ফৌজদারী আদালত জজকোর্ট এর এডভোকেট মোঃ বেনী আমিন সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল, উপদেষ্টা কাজী মোঃ আবুল কালাম আজাদ (লিটন), মিরপুর থানার এনসিপি, সাবেক সদস্য সচিব – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আহ্বায়ক ছাত্র শক্তি, সাগর মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ খোকন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক নুরে আলম।

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা সভাপতি গাজী মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলিমের পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা সদস্য দুলাল চন্দ্র দত্ত, সাহ সাংগঠনিক সম্পাদক খাজা আহম্মেদের,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র নেতা সাইফুল ইসলাম, হাইমচর উপজেলা মৎস্য জীবীদের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মিয়াজী, কোষাধ্যক্ষ মোঃ মহসিন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল মিজি, প্রচার সম্পাদক রাসেল হোসেন মোল্লা, সহ প্রচার সম্পাদক জুয়েল আখন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রুমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সহ হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোরআন তেলওয়াত করেন হাফেজ মেরাজ হোসেন। হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার
নেতৃবৃন্দরা জানান, সংগঠনের নিজস্ব তহবিল থেকে প্রতি বছর শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Don`t copy text!