ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে শহীদ ওসমান হাদী নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে অনুষ্ঠিত হয়েছে শহীদ ওসমান হাদী নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
গতকাল রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সমাজসেবক ও আজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও রাজারহাট উপজেলা বিএনপির সম্মানিত সদস্য প্রকৌঃ বাসেত সরকার বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজু আহমেদ, আহ্বায়ক, চাকিরপশার ইউনিয়ন বিএনপি, আনিচুর রহমান বিদেশি, যুগ্ম-আহ্বায়ক, রাজারহাট ইউনিয়ন বিএনপি, পলাশ বসুনিয়া, সদস্য সচিব, ছিনাই ইউনিয়ন যুবদল। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন বাংলাদেশপন্থী আন্দোলনের একজন বীর সেনানী। তার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্মরণে রাখতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা ভবিষ্যতেও শহীদদের স্মরণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Don`t copy text!