ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লেপ পেলো ২শতাধিক শীতার্ত মানুষ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৯, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লেপ পেলো ২শতাধিক শীতার্ত মানুষ।

জহিরুল ইসলাম। টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে সেচ্ছাসেবীদের উদ্যোগে লেপ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার পাইকপাড়া হাইস্কুল মাঠে সেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ সংঘের উদ্যোগে এসব লেপ বিতরণ করা হয়। লেপ তুলে দেওয়া হয় স্থানীয় বিভিন্ন ইউনয়নের নিন্ম আয়ের নারী-পুরুষের মাঝে।

সংগঠনের সভাপতি চিকিৎসক কামরুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাখাওয়াত হোসেন শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম বাবুল।

আয়োজকরা জানান, সংগঠনের নিজেস্ব তহবিল থেকে প্রতিবছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকর চেষ্টার অঙ্গীকার জানান ।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট মোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Don`t copy text!