ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত-২, আহত-১০

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চান্দিনার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাইদুল হক মজুমদার (৩৪) ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা মজিবুল হক মজুমদারের ছেলে ও আরমান হোসেন (১৬) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীরচর ইউটার্ন এলাকায় সড়কের ডিভাইডার অতিক্রম করে ঢাকামুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। নিহতরা উভয়েই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Don`t copy text!