ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পালাখালে নাজাতুল উম্মাহ মহিলা মাদরাসার যাত্রা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৮, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ

দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম—এই প্রত্যয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল এলাকায় যাত্রা শুরু করলো ‘নাজাতুল উম্মাহ মহিলা মাদরাসা’।
পালাখাল কলেজ রোড সংলগ্ন শাজী টাওয়ারের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে মাদরাসাটির শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার নারী শিক্ষার্থীদের জন্য দ্বীনি ও জেনারেল শিক্ষার একটি সুন্দর সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদরাসার শুভ উদ্বোধন করেন কচুয়া জামিয়া আহমাদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে ওঠে, তবে সেই আলো পুরো সমাজে ছড়িয়ে পড়বে। আজকের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পালাখাল ছালেহিয়া আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব আবুল কাশেম, সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী এবং শাজী টাওয়ারের স্বত্ত্বাধিকারী মোঃ শামীম শাজী। বক্তারা নারী শিক্ষার গুরুত্ব ও দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা ইমরান হুসাইন রব্বানী এবং মাওলানা নিজাম উদ্দিন শিলাস্তানী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ আবুল বাশার ও ডাঃ কুতুব উদ্দিন নোমান।
মাদরাসার একাডেমিক কার্যক্রম পরিচালনায় রয়েছেন নবাবপুর দারুন নাজাত মহিলা মাদরাসার সাবেক সিনিয়র মুহাদ্দিসা আলেমা ফারজানা আক্তার এবং ক্বারীয়াহ মুবাশশারাহ আক্তার। অভিজ্ঞ ও প্রশিক্ষিত মহিলা শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।
নাজাতুল উম্মাহ মহিলা মাদরাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জেনারেল শিক্ষার সুযোগ রাখা হয়েছে। এখানে হাদিস, দোয়া, মাসআলা, কায়দা, আমপারা ও কোরআন শরীফ তাজবীদসহ পাঠদান করা হয়। পাশাপাশি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোরআন ও আরবি কিতাবের সঙ্গে বাংলা, ইংরেজি, গণিত ও উর্দু শিক্ষা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
দ্বীনি আদর্শ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান পালাখালসহ আশপাশের এলাকার নারী শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশাই সবার।

Don`t copy text!