ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছর, নতুন রূপ—শিশুবান্ধব পরিবেশে যাত্রা শুরু করলো রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৭, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়। সেই প্রত্যয়ের ধারাবাহিকতায় শিশুদের মানসম্মত ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
চাঁদপুরের কচুয়া উপজেলায় সাচারে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে আধুনিক, শিশুবান্ধব ও আকর্ষণীয় শিক্ষা কার্যক্রম। প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন কাঠামো ও পরিকল্পনার মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়—শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য শ্রেণিকক্ষ সাজানো হয়েছে রঙিন ও আনন্দদায়ক পরিবেশে, সংযোজন করা হয়েছে খেলার উপকরণ, শিক্ষামূলক চার্ট ও আধুনিক শিক্ষাসহায়ক উপাদান।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নতুন এই উদ্যোগে অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া। অনেক অভিভাবক জানান, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের যে ধরনের শিক্ষা ও পরিচর্যা প্রয়োজন—এই প্রতিষ্ঠান তা বাস্তবায়নের চেষ্টা করছে।
শিক্ষকরা বলেন, শিশুরা যখন আনন্দের সঙ্গে শিখতে পারে, তখন শেখার আগ্রহ বহুগুণে বেড়ে যায়। সেই লক্ষ্যেই পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন বছরের শুরুতে নতুন রূপে রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এই পথচলা স্থানীয় শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Don`t copy text!