ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ঘোষেরহাটে বাস চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৭, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ঘোষেরহাটে বাস চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

 

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী রাহেলা আক্তার শান্তা নামে এক শিক্ষার্থী  সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান  বুধবার ৭ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী আইডি এন্টারপ্রাইজ-এর একটি বাস রাহেলা আক্তার শান্তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে  স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয় ।

নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মোঃ সামসুল হুদার মেয়ে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Don`t copy text!