ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জোরারগঞ্জে সহকারী পুলিশ সুপারের বিশেষ অভিযানে ৩৫৪৬ পিস ইয়াবাসহ আটক ১ যুবক

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৭, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫৪৬ (তিন হাজার পাঁচশত ছয়চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি হোন্ডা কোম্পানীর লিভো মোটর সাইকেল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মোঃ নাদিম হায়দার চৌধুরী এর নেতৃত্বে এসআই(নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্স’সহ জোরারগঞ্জ থানা এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় আলনুর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবক আটক করা হয়। আটককৃত যুবক মোঃ নজরুল ইসলাম কে তল্লাশি করলে ৩৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০১টি হোন্ডা কোম্পানীর লিভো মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় জোরারগঞ্জ থানার এস আই হান্নান আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেল জব্দের বিষয়ে সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মোঃ নাদিম হায়দার চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক কে আটক করা হয়। মামলা শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে জানান এই কর্মকর্তা।

Don`t copy text!