এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণের শ্রীবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে ৫২০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ স্বপন (৪০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলী এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোগন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ স্বপন (৪০) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ-২৬,১০০/-টাকা, ০৫ টি মোবাইল এবং ১ টি স্বর্ণের চেন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে একাধিক মামলায় অভিযুক্ত আসামী এবং পাশর্^বর্তী দেশ ভারত হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

