ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে না বিল্লাল হোসেন মিয়াজী

প্রতিবেদক
admin
জানুয়ারি ৭, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইয়াছিন পালোয়ান,ফরিদগঞ্জ চাঁদপুর।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। কোনো ধরনের লুটতরাজ বা মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না। ফরিদগঞ্জে বৈষম্যমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। প্রচারণা শুরুর আগেই নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে। বিশেষ করে আমাদের নারী সদস্যদের ক্ষেত্রে এটি বেশি ঘটছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। আশাকরি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলে মিলে এই বাঁধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবো।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর জামায়াত আমীর মিজানুর রহমান, সেক্রেটারী ফখরুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী হাসিবুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

Don`t copy text!