ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কলেজে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৬, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি সরকারি কলেজে অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা ও ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ মহড়া

মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠি হয় প্রশিক্ষণ মহড়ায় কলেজের সকল বিএনসিসি ক্যাডেট আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হকসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব নিউটন দাস-এর সার্বিক নেতৃত্বে প্রথমে কলেজ অডিটোরিয়ামে একটি লেকচার সেশন অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিটের এ সেশনে তিনি অগ্নি নিরাপত্তা, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও ভূমিকম্প বিষয়ে সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

পরবর্তীতে কলেজ মাঠে স্টেশন অফিসার জনাব নুরুল হুদার ধারাবর্ণনায় অগ্নিনির্বাপণ কৌশল, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মাবলি এবং ভূমিকম্প-পরবর্তী জরুরি উদ্ধার কার্যক্রমের বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। বিএনসিসি ক্যাডেটরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে এ মহড়ায় অংশগ্রহণ করেন।

মহড়া শেষে রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক জনাব নিউটন দাস কলেজ অধ্যক্ষের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করার অনুরোধ জানান।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক এ প্রশিক্ষণ মহড়ার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় সচেতন ও দক্ষ করে তুলবে বলে মন্তব্য করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Don`t copy text!