ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রীর এলাকার রাস্তা বেহাল অবস্থা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৬, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*

প্রাক্তন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার এলাকায় উস্থি থানার অন্তর্গত বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা। সাধারণ মানুষের সুবিধার্থে এলাকার রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে গত কয়েন দিন ধরে এলাকার এমএলএ, পঞ্চায়েত এক নম্বর ব্লকের বিডিও, উস্তি থানার বড়বাবু সহ পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট ডেপুটেশন জমা দেন।

এই নিয়ে ফ্র্যাটারনিটি মুভমেন্ট রাজ্য সভাপতি মনোয়ার হোসেন জানান,মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার উস্থি ঘোলার মোড় থেকে সংগ্রামপুর, কেয়াকোনা এবং দেউলা গাজীর মোড় হয়ে কারবালা পর্যন্ত রাস্তাগুলোর অবস্থা বর্তমানে একদম শোচনীয়, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পিচ উঠে গিয়ে বড় বড় গড়তে খালা খন্দে ভরা, আর তার উপরে আবার, পিএইচই (PHE) পাইপ ফেটে রাস্তায় জল জমে থাকায় সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। এই সব রাস্তায় দুই পাশে প্রায় সরকারি ও বেসরকারি প্রায় ১৫ থেকে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। স্কুল কলেজের শিক্ষার্থী ও রুগী সহ সকলকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বর্ষা কালে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকে। তাছাড়া এই শীত মৌসুমে ধূলাবালির কারণে এলাকায় পরিবেশ দূষনের শিকার হচ্ছে। এই জনদুর্ভোগ লাঘব করতে ফ্র্যাটারনিটি মুভমেন্ট সহ এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এর যৌথ মিলে ডেপুটেশন দেওয়া হয়।

আমরা আশাবাদী, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে।

Don`t copy text!