স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রদিযোগীতা ধুমধাম ও উৎসব পরিবেশে উদযাপিত হয়েছে।
দু’দিনব্যাপী আয়োজনে ৫ জানুয়ারী২০২৬ সোমবার সকাল ১০ দিকে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়।ক্রিড়া প্রতিযোগিতায় ১০ টা ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।৬ জানুয়ারী মঙ্গল বার সকাল ১০ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আমন্ত্রিত অতিথিবর্গ, শিক্ষার্থী, অবিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতেঅনুষ্ঠানে।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সরকারী মহিলা কলেজের অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।এসময় তিনি বলেন , খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
,সভাপতির বক্তৃতায় সুরেন্দ্রনাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদ্য বলেন, , এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্কৃতির মেলবন্ধন জাতির উন্নতির জন্য অপরিহার্য। আমাদের ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ না রেখে, তাদের মধ্যে সৃজনশীলতা ও মানবিক গুণাবলী তৈরি করতে হবে।”এছাড়াও, তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন, “তোমরা এই কলেজের গর্ব, আগামী দিনের নেতৃত্বদানকারী শক্তি।
বিশেষ অতিথি ছিলেন প্রক্তনঅধ্যক্ষ শ্যামল কুমার রায়,উপস্হিত ছিলেন অধ্যাপক তুষার কান্তি পাল,
প্রানবেন্দু রায়,শেখর চন্দ্র রায়,কামরুল খান,প্রবীর কুমার রায়,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়,সিনিয়য়র সাংবাদিক তুষার দাস,ক্রিড়া শিক্ষক তাপস সরকার, গোলাম কিবরিয়া সহ আরো অনেকে,অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

