ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৬, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার প্রত্যয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন আশরাফী। বক্তব্যে তিনি বলেন,
“একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক শিক্ষা ও নৈতিক গঠনের ওপর। শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অভিভাবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিতারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহ মাদানী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাসির উদ্দিন মোল্লা এবং প্রবাসী জাহাঙ্গীর আলম জুবায়ের। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবকরা শিশুদের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এই অভিভাবক সমাবেশ তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে নতুন উদ্দীপনা যোগাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Don`t copy text!