ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

প্রতিবেদক
admin
জানুয়ারি ৬, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধিঃ

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁংপুর–শিমুলতলী মোড় এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ শেষে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।
এ সময় কচুয়া উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিফ মাস্টার, দেলোয়ার হোসেন মেম্বার, আলী আহমদ মোল্লা, হারুন মিয়া,ছাত্রদল নেতা জাহাঙ্গীর সরকার, ইউসুফ বকাউলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ধারণ করে ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। দোয়া, সংবর্ধনা ও নেতাকর্মীদের মিলনমেলায় পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক রাজনৈতিক সমাবেশে।

Don`t copy text!