ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাপাহার-পোরশা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ছালেক চৌধুরীকে বহিষ্কার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৫, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ এখন আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার মনোনয়নপত্রটি আজকে বৈধ ঘোষণা করা হয়েছে।

২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো। নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করতেছে তারা একদিন তার ফল ভোগ করবে।

উল্লেখ্য, ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে দলটি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
নওগাঁ #

Don`t copy text!