ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী আচরণ বিধি পর্যবক্ষেণ, অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন ইসলাম রাফিত
তেরখাদা,খুলনা। সংবাদদাতাঃ আজ ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে তেরখাদায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী গতকাল বিকেলে উপজেলা সদরের কাটেঙ্গা ও জয়সেনা বাজার এলাকা ও আশপাশ এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে সহকারী কমিশনার এস এম নুরুন্নবী বিভিন্ন স্থানের দেয়ালে, গাছে, বৈদ্যতিক পিলারে এবং বিভিন্ন স্ট্যান্ডে লাগানো অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ করেন। উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে গিয়ে বিভিন্ন স্থানে দেয়ালের গায়ে, বিদ্যুতের পিলারে, স্ট্যান্ডে এবং গাছে টাঙ্গানো দেখা যায় অননুমোদিত পোস্টার, প্যানাপ্লেক্স ও ব্যানার। যা অপসারণ করা হয়। তিনি বলেন, এদিনে কাউকে কোনো জরিমানা বা দন্ড প্রদান করা হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান হয়।

Don`t copy text!