ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়নগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ সজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে শহরের বরফকল মাঠে মহানগর বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে এই মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আজীবন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত, যিনি শত নির্যাতনেও স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যেতে হবে।” নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, “বিএনপি আমার জীবনের প্রথম দল এবং আমৃত্যু আমি এই দলের সাথেই আছি। দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে আমার সরে দাঁড়ানো নিয়ে কেউ ভুল বুঝবেন না; আমি আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

উপস্থিত নেতৃবৃন্দ: এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মাহবুব উল্লাহ তপন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু।

আরও অংশ নেন বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই মাহফিল শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।

Don`t copy text!