মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি
একসময়ের সুঠাম দেহের অধিকারী পর-উপকারী সমাজ সেবক আবু বক্কর ছিদ্দিক ( ফালান) (৪৫)। তিনি রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের পূর্ব জারুল বাগানের সাবেক মাইনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল”র ছোট ভাই।
দীর্ঘ এই জীবনে সবসময় মানুষের পাশে থেকে নিজেকে ধন্য মনে করতেন ফালান। হঠাৎ গত এবছর থেকে নিজের শরীরের অবস্থা অবনতি হতে থাকে। পরে বিভিন্ন ভাবে পরীক্ষা নীরিক্ষা করে ধরা পড়ে তার কোমরের দুইটি কডি অকেজু হয়েগেছে। যার কারণে আর মাস খানেক গেলে দুইটি এক সাথে নষ্ট হয়ে যাবে।
আবুবক্কর ছিদ্দিক জানান, চট্টগ্রামের বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন তারা। সবাই বলেছেন এক মাসের মধ্যে অপারেশন করতে হবে। দুইটা অপারেশ করতে হবে একটি অপারেশন সাড়ে ৩লাখ টাকা করে লাগবে। দুইটি অপারেশনে মোট ৭ লক্ষ টাকা প্রয়োজন। এছাড়াও ওষুধ যাতায়াত ও হাসাপাতল খরচও আছে।
তার পরিবার জানান,ফালান তার জীবনে তেমন কিছু অবশিষ্ট রাখতে পারেনি। ব্যাক্তি জীবনে একজন স্ত্রী ও তিনটি মেয়ে তার সম্বল। পরিবারের একমাত্র উপার্জনকারী ফালান। তার অসুস্থতায় পুরো পরিবারটি অসহায় নিঃস্ব হয়ে পড়েছেন। ইতিমধ্যে মানুষের কাছে হাত পেতে সহযোগিতাও চাচ্ছেন পরিবারের একমাত্র কর্তাকে বাঁচাতে। সকলের সহযেগীতা স্বামীকে ফিরে পেতে চান স্ত্রী আর বাবাকে ফিরে পেতে চান সন্তানরা। চোখের সামনে তাজা একটি প্রাণ ছোট্ট একটি রোগে চলে যাবে এটা সহ্য করতে পারছেন না তারা।
ফালান এর ভাই আব্দুর রাজ্জাক মিনতি করে বলেন, আমার ভাই সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আজ আমার ভাইয়ের এমন খারাপ অবস্থায় সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধি, জনসাধারণ মানবিক ভাই বোনদের কাছে আমার ভাইকে বাঁচানোর আকুতি জানাচ্ছি। সকলে সহযোগীতা করলে আমার ভাই বেঁচে যাবে। ফালান কখনো মানুষের ক্ষতি করেনি। তার পাশে দাড়িয়ে ত্কে বাঁচার সুযোগ করে দিন।
আবুবক্কর ছিদ্দিক কে সহযোগীতা পাঠানোর ঠিকানা,০১৫৫৪৬০৪৪৪৩ বিকাশ (নগদ)।
০১৮১০২৬১৭৫১ বিকাশ পার্সনাল। উপরোক্ত দুইটি একাউন্ট রুগীর ভাই আব্দুর রজ্জাকের।

