ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জামালপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়া ও দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মোঃ হুরমুজ আলীর অভিযোগ, প্রতিপক্ষ মোঃ হাসিম মিয়া, তার ছেলে মোঃ সাদ্দাম মিয়া, চাচা মুজিদ মিস্ত্রি ও মাসুদ মিয়া মিলে দরজা-জানালা বন্ধ করে তাকে ও তার স্ত্রী মোছাঃ শাহেরা বেগমকে ঘরের ভেতরে আটকে প্রথমে মারধর করে এবং পরে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

হুরমুজ আলী ও তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে প্রতিবেশীরা জানান, হুরমুজ আলী একজন নিরীহ ও অসহায় ব্যক্তি। এমন একজন মানুষের ওপর হামলা ও তার ঘরে আগুন দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী হুরমুজ আলী বলেন, “আমার কোনো ছেলে সন্তান নেই, আমি একজন গরিব ও অসহায় মানুষ। দীর্ঘদিন ধরে হাসিম মিয়ার সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তারা হঠাৎ আমার বাড়িতে হামলা চালায়, আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে ন্যায়বিচার চাই।”

অন্যদিকে অভিযুক্ত হাসিম মিয়ার ছেলে মোঃ সাদ্দাম মিয়া দাবি করেন, “আমরা হুরমুজ আলী ও তার স্ত্রীকে মারধর করেছি ঠিকই, তবে কারা তার বসতবাড়িতে আগুন দিয়েছে, তা আমরা জানি না।”

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কেএম শাহাবুদ্দিন (শাহীন) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Don`t copy text!