ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শরিয়তপুরে খোকন দাস কে কুপিয়ে,গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শরিয়তপুরে খোকন দাস কে কুপিয়ে,গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।


শরীয়তপুর ভিডিও ফুটেছে।

শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার ঔষধ ও বিকাশ ব্যবসায়ী খোকন দাস কে গতকাল ৩১ ডিসেম্বর (২০২৫) রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে মোঃ রাব্বি মোল্লা, মোঃ সোহাগ এবং মোঃ পলাশ পথ রোধ করে কুপিয়ে মারাত্মক জখম করে! এসময় একটি কোপে খোকনের পেট কেটে নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়, মাথায় একটি কোপে গভীর ক্ষতের সৃষ্টি হয়! এসময় তিনি মোঃ রাব্বি মোল্লাকে চিনি ফেলে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। তখন সন্ত্রাসীরা তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়! এই ঘটনা স্পষ্টভাবে বোঝা যায় পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই পেট্রোল সাথে নিয়ে এসেছিল!

তাঁর চিৎকার শুনে লোকজন এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার ঢাকা নিয়ে যেতে বলেন। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করা হলে গতকাল শনিবার (৩ জানুয়ারি-২৬) সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়! শরীরের ৪০% আগুনে পুড়ে যাওয়ার পাশাপাশি, পেটে ও মাথায় মারাত্মক ক্ষতের কারণে করুন মৃত্যু হয়!

ইতিমধ্যে ৩ জন আসামি মোঃ রাব্বি মোল্লা, মোঃ সোহাগ এবং মোঃ পলাশ কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছেন। এরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। পুনরায় ক্রসফায়ার আইন চালু করে এদেরকে ক্রসফায়ার দেওয়া হোক।

Don`t copy text!