ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৩, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

 

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
সিরাজদিখানে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৩ জানুয়ারি) শনিবার বেলা ১২ টায় সিরাজদিখান উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায়,আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, সহ সভাপতি মোতাহার হোসেন,মোয়াজ্জেম হোসেন বাবুল সাবেক সদস্য সচিব আনসার মোল্লা,দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী,কোলা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদাৎ সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোঃ রাসেল,
বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পা প্রমূখ।
এছাড়াও উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা করা হয়।

Don`t copy text!