ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় পুকুরে মিলল কৃষকের মরদেহ, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর এক কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২টায় গাছতলা বাজার এলাকায় মানববন্ধন করে স্থানীয়রা সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত কৃষকের নাম শিষ মিয়া আকন্দ (৪২)। তিনি উপজেলার লেংগুর গ্রামের মৃত আব্দুল হাসিম আকন্দের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১৪ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রবিবার সকালে দাসপাড়া গ্রামের পুরাতন মসজিদের পেছনের একটি পুকুর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহের শরীরে আঘাতের আলামত পাওয়া গেছে।

মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। কারণ, নিখোঁজ হওয়ার আগে তিনি একটি জুয়া খেলার আসর থেকে পালিয়ে যান বলে এলাকায় প্রচলিত আছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে উল্লেখ করা হয়, পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য শিষ মিয়া আকন্দকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে সন্ত্রাসীরা পুকুরে ফেলে রেখে যায়। ব্যানারে দ্রুত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক এলাকাবাসী বলেন,
“আমরা সুষ্ঠু তদন্ত চাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এ বিষয়ে ধর্মপাশা থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!