ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-১ আসনে সাধারণ ভোটারদের কাছে আলোচনায় আনিসুল।

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো হাওরবেষ্টিত সুনামগঞ্জ-১ তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর, আসনেও বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রে রয়েছেন বিএনপির শক্তিশালী প্রার্থী এবং তৃণমূলের জনপ্রিয় নেতা আনিসুল হক। নির্বাচনী এলাকায় তার পদচারণা ও পথসভাগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় বর্তমান সময়ে তাকে আলোচনার শীর্ষবিন্দুতে নিয়ে এসেছে।
​তৃণমূলের আস্থায় আনিসুল হক
সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি গ্রাম ও হাট-বাজারে এখন প্রধান আলোচনার বিষয়।

তৃণমূলের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি এলাকায় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জামালগঞ্জ বাজারের এক সাধারণ ব্যবসায়ীর শাহীন মিয়া বলেন, “আনিসুল হক সাহেব এমন একজন মানুষ যাকে ডাকলে পাওয়া যায়। হাওর এলাকার মানুষের দুঃখ-দুর্দশা তিনি বুঝেন।”উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও গ্রামের বয়োজ্যেষ্ঠ স্হানীয় বাসিন্দা আব্দুল গণি বলেন আনিসুল হক এমন একজন লোক গরীবের বিপদে পাশে থাকেন,চাঁড়া গাও গ্রামের আরেক বাসিন্দা মিয়া হোসেন বলেন আনিসুল হক সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে আমি দেখেছি, বাঁশতলা গ্রামের একজন শ্রমিক নজির হোসেন বলেন আমাদের সুনামগঞ্জ ১ আসনে আনিসুল হকের মতো মানুষকে আমরা এমপি হিসেবে পেলে আমাদের অনেক উপকার হবে। এদিকে তাহিরপুর উত্তর শ্রীপুর ১ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর কাছে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের প্রতিক্রিয়া নিয়ে কিছু জানতে চাইলে তিনি বলেন তাহিরপুরে তৃণমূল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ একযোগে সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে কাজ করছে এবং আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে বিজয় হবে এই প্রত্যাশা করছি।

এদিকে তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়,
এই আসনের বড় একটি অংশ তরুণ ভোটার। প্রথমবারের মতো ভোট দেবেন এমন অনেক ভোটাররা আনিসুল হকের মধ্যে নতুন দিনের স্বপ্ন দেখছেন। তাহিরপুর এলাকার এক কলেজ ছাত্র নাছিম জানান, “আমরা এমন নেতা চাই যিনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকবেন এবং আমাদের হাওর অঞ্চলের পর্যটন ও মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করবেন। আনিসুল হকের মাঝে আমরা সেই স্বচ্ছতা দেখতে পাচ্ছি।”
​দলীয় কোন্দল ও চ্যালেঞ্জ
জনপ্রিয়তা থাকলেও আনিসুল হকের পথে অন্যতম চ্যালেঞ্জ হলো দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতা। এই আসনে কামরুজ্জামান কামরুল কে গত ২৮ ডিসেম্বর ২য় ধাপে দলের মনোনয়ন দেওয়া হয়েছে তবে নির্বাচনী প্রতীক বরাদ্দের দিন একজন বাদ পড়বেন এনিয়ে ও নেতা কর্মী সহ সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে আলোচনা সমালোচনা।

ভোটারদের মধ্যে কিছুটা বিভক্তি লক্ষ্য করা গেছে। তবে সাধারণ ভোটারদের বড় অংশ মনে করছেন, ধানের শীষের চূড়ান্ত প্রতীক যাকেই দেওয়া হবে, মানুষ তাকেই গ্রহণ করবে। সাধারণ ভোটাররা বলছেন, দলের ভেতরে বিভেদ ভুলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়, তবে ধানের শীষের বিজয় সহজতর হতে পারে।

​হাওরের রক্ষাকবচ হিসেবে দেখার আকুতি
সুনামগঞ্জ-১ আসনের ভোটারদের প্রধান দাবি—অকাল বন্যা থেকে বোরো ফসল রক্ষা এবং টেকসই বাঁধ নির্মাণ। ভোটারদের একটি বড় অংশ মনে করেন, আনিসুল হক সংসদে গিয়ে এই অঞ্চলের অবহেলিত সমস্যাগুলো বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরবেন। ধর্মপাশার এক কৃষকের ভাষায়, “আমাদের ভোট তারই প্রাপ্য, যে আমাদের সোনালী ফসলের সুরক্ষা দেবে। আনিসুল হকের ওপর আমাদের সেই ভরসা আছে।”
​নির্বাচনী সমীকরণ
আসনটিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর মনোনীত প্রার্থী অন্যান্য দলের প্রার্থীদের তৎপরতা বাড়লেও, সাধারণ ভোটারদের মাঝে আনিসুল হককে কেন্দ্র করে যে ‘গণজোয়ার’ তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে তাকে বেশ এগিয়ে রেখেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে নির্বাচনী প্রচারণায় তিনি এই জনপ্রিয়তাকে কতটুকু ভোটের বাক্সে রূপান্তর করতে পারেন।

Don`t copy text!