মো আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৬ সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া ১২ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে কিশোরগঞ্জ -৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে এই আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরসেদ আলম, উল্লেখিত তিন আসনের উপজেলার নির্বাহী কর্মকর্তাগনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ-৬ আসনে, ন্যাশনাল পিপলস পার্টি (এন,পি,পি)’র প্রার্থী মো. নজরুল ইসলাম মনোনয়ন ফর্ম পূরণে গড়মিল থাকায় বতিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ডাঃ মোহাম্মদ হাবিল মিয়া আয়-ব্যায়ের হিসাব উল্লেখ না করায় বাতিল। জাতীয় পার্টি মোহাম্মদ আয়ূব হোসেন আয়-ব্যায়ের হিসাব উল্লেখ না করায় বাতিল। স্বতন্ত্র শরীফুল হক জয় ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ -৬ সংসদীয় আসনের সকল প্রার্থীই তাদের প্রার্থীতা বাতিলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এবং আপিলসহ আইনি পদক্ষেপ ও প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানান।

