ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহফুজ আলম( মতলব উত্তর উপজেলা প্রতিনিধি)

ছেংগারচরে পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নুরনবী মোল্লার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২/০১/২০২৬) বাদ এশা ঘনিয়ারপাড় ৫ও ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যলয়ে আয়োজিত এ মিলাদ মাহফিলে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি তাজুল ইসলাম আহমদী কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন । এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে মোঃ নুরনবী মোল্লা বলেন, “দেশ নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন ন্যায় পরায়নতা,আমরা তাঁর আদর্শ অনুসরণ করবো।
৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি হাবিব প্রধানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন মোল্লা, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মোল্লা, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন সরকার।
উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ শিপন কাজী,ছাত্রদল নেতা সুজন রুদ্র, কলেজ ছাত্রনেতা ইমন মোল্লা, মোঃ ইমরান মোল্লা, ৬ ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি সজিব বেপারী,ফারুক, আক্তার খান।
মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

Don`t copy text!