ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চৌরঙ্গী বাজারসংলগ্ন আদিবাসী পাড়ায় মটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ মাসুদ রানা, দিনাজপুর রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারসংলগ্ন আদিবাসী পাড়ায় দেশীয় মদ (চুয়ানি) পান করে মাতাল অবস্থায় রাস্তায় ঢুলাঢুলি করার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার। তিনি নীলফামারী জেলার পুরাতন গরু হাটি সরকার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত্য মোকসেদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুস সাত্তার দেশীয় মদ পান করে মাতাল অবস্থায় রাস্তায় চলাচল করছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে লিখিত আবেদন দেওয়া হলে আইনগত প্রক্রিয়া শেষে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আদিবাসী পাড়ায় প্রায়ই দেশীয় মদ পান করে মাতাল অবস্থায় লোকজন রাস্তায় চলাচল করে। এর ফলে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এই এলাকায় মাদক সেবন ও অবাধ চলাচলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, এভাবে চলতে দেওয়া হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি বলে মনে করছেন তারা।

Don`t copy text!