ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০২৬ ছবক প্রদান।

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাংলা বাজার পূর্ব পাশে মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০২৬ নতুন বছরের ছবক প্রদান অনুষ্ঠিত হয়।

১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি হোসাইন আহমেদ সোহেল খানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আরিফ হোসেনের পরিচালনায়, ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুম বিল্লাহ,মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জুবায়ের হোসেন প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুনসুর আহমেদ।

এসময় বিভিন্ন বক্তরা তাদের বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত।

মরহুম হেদায়েত উল্ল্যাহ খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বালক/বালিকার মনোরম পরিবেশে আলাদা নিজস্ব একাডেমীক ভবনে প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি হোসাইন আহমেদ সোহেল খানের
নির্দেশক্রমে খুব আদব আখলাকের মাধ্যমে যত্নসহকারে পাঠদান দিয়ে থাকি । প্রতিষ্ঠানটি বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি ও আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করুন।

Don`t copy text!