ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাপাহার উপজেলায় বিএনপির অঙ্গসহ যোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছোর উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নে পৃথকভাবে অনুষ্ঠিত জানাজা নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজা চলাকালে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

নামাজ শেষে মুসল্লিরা দু’হাত তুলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

Don`t copy text!