ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের গায়েবানা জানাযার নামাজ

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী,চাঁদপুর।

 

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী- বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির অঙ্গ সহ যোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছর বহরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মাঠে জানাযার নামাজে ইমামতি করেন মাওঃ তৈয়বুল ইসলাম। এসময় নামাজের পূর্বে বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিক মল্লিক,সাধারন সম্পাদক শহীদ বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক তৈয়ব খান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদ বেপারী, সহ দপ্তর সম্পাদক সলেমান খান সুমন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বাবুল খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাসেম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম বেপারী, সাধারন সম্পাদক হাফিজ উল্লাহ খান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আলমগীর মিজি,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সুমন ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ওবায়েদ ভূঁঞা সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লি গনরা নামাজে উপস্থিত ছিলেন।

Don`t copy text!