ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় শোক মাহফিলে বিএনপি নেতা খোরশেদ আলম

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম কান্নায় ভেঙে পড়ে প্রিয় নেএী দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফিরাত পটিয়া দলীয় কার্য়লয়ে শোক অনুষ্ঠানে বলেন,
সম্মান জোর করে আদায় করা যায় না, আবার ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও তা পাওয়া যায় না। এটি মানুষের কাজ, আদর্শ ও চরিত্রের নীরব মূল্যায়নের ভিত্তিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জোর করে আদায় করা শ্রদ্ধা স্থায়ী হয় না, কিন্তু প্রকৃত সম্মান ঠিকই থেকে যায়।

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত ১৭ বছরের রাজনৈতিক জীবন এই সত্যের সাক্ষ্য বহন করে।

প্রতিকূলতার মুখেও খালেদা জিয়ার অঙ্গীকার, সাহস ও দৃঢ়তা তাঁকে কোটি মানুষের হৃদয়ে সম্মানের আসনে বসিয়েছে, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেএী তিনি বলেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই বাংলাদেশই আমার ঠিকানা, মরতে হলে এখানেই মরব বাছতে হলে বাংলাদেশ বাঁচব, প্রিয় নেএী দেশ ছেড়ে যায়নি দেশের মানুষের মমতা ভালোবাসায় শেষ বিদায় বেলায় কোটি কোট জনতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে পটিয়া দলীয় কার্য়লয়ে উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যােগে শোক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, দিদারুল আলম সিকদার, মোকাম্মেল হক, আবদুস সবুর,
পটিয়া উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা তৌহিদুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ আজগর, যুগ্ম আহবায়ক মাওলানা জাফর, মাওলানা নুরুল আলম, পটিয়া পৌরসভার সদস্য সচিব মাওলানা রহিম উল্লাহ, মাওলানা ওসমান প্রমুখ।

Don`t copy text!