আরব আমিরাত প্রতিনিধি
শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির আয়োজনে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা সিলেট বিভাগের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছিল।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব বদরুল ইসলাম চৌধুরী সিআইপির সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এম. নাজমুল ইসলাম ও বনভোজন উদযাপন কমিটির সদস্য তৈয়ব আলী তালুকদারের যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার সভাপতি আবুল বাশার। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদ্য সাবেক সভাপতি হাজী আব্দুল করিম সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক শারজাহ্ শাখার ব্যবস্থাপক আরিফ মোহাম্মদ উল্লাহ্, বিমান বাংলাদেশের সিনিয়র অফিসার আব্দুর রাজ্জাক রেজা, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদ্য সাবেক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপদেষ্টা গোলাম মোস্তফা জায়গীরদার মিন্টু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এনাম, সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদার, সহ সভাপতি মো নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্বাছ উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল হক সোহেল, নবনির্বাচিত অর্থ সম্পাদক আব্দুর রউফ সুহেল, সদ্য সাবেক অর্থ সম্পাদক সুলতান আহমেদ, বনভোজন উদযাপন কমিটির সদস্য সালেহ্ আহমদ তালুকদার, সদস্য হারুনুর রসিদ রঙ্গু, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমীন হাসান খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক দরবেশ আলী, আপ্যায়ন সম্পাদক মখলিছ মিয়া, ক্রীড়া সম্পাদক রফিক মিয়া, সদস্য সুহেল মিয়া, সদস্য কামরুল হাসান প্রমুখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোস্তফা মাহমুদ, আব্দুল মতিন, মাওলানা লোকমান আহমদ, ক্বারী আবু রুকিয়ান প্রমুখ।
বনভোজনে প্রবাসীদের আনন্দ দিতে ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এই ধরনের আয়োজন আমাদের শেকড়ের টানে ঐক্যবদ্ধ করে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় সংস্কৃতি ও বিজয়ের ইতিহাস তুলে ধরতে সাহায্য করে। দিনভর আনন্দ-উল্লাসের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

