শরিফুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আনিসুল হক এবং তাহিরপুর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাহিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মহান আল্লাহ পাক যেন আমাদের ‘মা’ বেগম খালেদাজিয়াকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,জিয়া পরিবারের ও বিএনপি পরিবার সহ সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন।

