ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার আর নেই 

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ

বাংলাদেশের রাজনীতিতে এক দীপ্তিমান অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সারাদেশের মতো চাঁদপুরের কচুয়া উপজেলাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কচুয়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন নেত্রী। সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে নয়, বরং একজন ত্যাগী, সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবেও তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করেও তিনি কখনো আপস করেননি—এই দৃঢ়তা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কচুয়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়।

Don`t copy text!