বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই প্রতিনিধিঃ
নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে উন্নয়ন ও সংগঠনের অগ্রযাত্রা
মিরসরাই উপজেলা বিএনপির নতুন দলীয় কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নতুন এই কার্যালয় মিরসরাইয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

